December 17, 2025, 8:57 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

প্রাক্তন প্রেমিকার দাবি মিথ্যে কথা লিখেছে নওয়াজ

প্রাক্তন প্রেমিকার দাবি মিথ্যে কথা লিখেছে নওয়াজ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে নীহারিকা সিংহের পর তাঁর আরও এক প্রাক্তন প্রেমিকা এ বার মুখ খুললেন। নওয়াজের আত্মজীবনী মিথ্যায় ভরা বলে অভিযোগ করেছেন সুনীতা রাজওয়ার। যাঁর সঙ্গে নওয়াজের দীর্ঘ সম্পর্ক ছিল বলে বলি মহলের খবর। বইতে লেখা রয়েছে, ন্যাশনাল স্কুল অব ড্রামায় নাটক করতে গিয়ে সুনীতার সঙ্গে আলাপ হয় নওয়াজের। তারপর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। কিন্তু সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন নওয়াজ।

সুনীতা একজন স্ট্রাগলিং অভিনেতার বদলে প্রতিষ্ঠিত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহী ছিলেন বলে দাবি করা হয়েছে ওই বইতে। সোশ্যাল মিডিয়ায় এ সবেরই প্রতিবাদ করেছেন সুনীতা। নওয়াজের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার আসল কারণও তিনি খোলসা করেছেন ওয়েব দুনিয়ায়। সুনীতার দাবি, ‘নওয়াজ নিজের কল্পনা মতো অনেক কিছু লিখেছে বইতে। এমনকী অনেক ঘটনায় নিজের দিকে মোড় ঘোরাতে তার সত্যিটাই বদলে দিয়েছে। আসলে ও সকলের সমবেদনা চায়। ও চায় সকলে ওর জন্য দুঃখ করুক। ও গরীব বলে আমি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলাম, এটা সত্যি নয়। আমি ওকে ছেড়ে গিয়েছিলাম, কারণ ওর ভাবনাচিন্তার স্তর খুব নিচু ছিল। সোশ্যাল মিডিয়ায় সুনীতার এই বক্তব্যের পর যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি নওয়াজ। তবে বলি মহলের একটা বড় অংশের প্রশ্ন, কোনও কারণ ছাড়াই নওয়াজের বিরুদ্ধে এসব কথা বলে কী লাভ সুনীতার।

Share Button

     এ জাতীয় আরো খবর