March 24, 2026, 5:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ওজন কমাতে এড়িয়ে চলুন পানীয়

ওজন কমাতে এড়িয়ে চলুন পানীয়

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বুদবুদ ওঠা কোমল পানীয় গ্রহণের ফলে শরীরে যাচ্ছে অতিরিক্ত চিনি।

গরমের দিনে, বন্ধুদের আড্ডায় কিংবা সিনেমা হলে পপকর্ন খেতে খেতে কোমল পানীয়তে চুমুক- আনন্দদায়ক এই অনুভূতি মন ভরানোর পাশাপাশি শরীর ভরছে চিনিতে, যুক্ত হচ্ছে বাড়তি ক্যালরি।

এই কোমল পানীয় পান করার মাধ্যমে কী পরিমাণ ক্যালরি ও চিনি গ্রহণ করছেন সেটার একটা ধারণা দেওয়া হল স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

 

ক্যালরি: সিনেমা দেখতে গিয়ে পপকর্ন ও কোমল পানীয় কেনা যেন সামাজিক প্রথা! পপকর্নের বদলে অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই, পপ চিকেন ইত্যাদিও কেনেন। সিনেমা হলে কেনা সাধারণ আকারের এক গ্লাস কোমল পানীয় থেকেই মিলতে পারে প্রায় ২শ’ ক্যালরি। আর মেশিন থেকে বড় কাপ ভরে ‘ফাউন্টেইন’ পানীয় নিলে আরও ক্ষতিকর। কারণ এই এক কাপ পানীয় থেকেই মিলতে পারে প্রায় ৪শ’ ক্যালরি।

 

চিনি: কোমল পানীয় পান করার মাধ্যমে ক্যালরি পাশাপাশি প্রচুর পরিমাণে চিনি পেটে যাচ্ছে, প্রায় ১০ চামচ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের নিয়ম অনুযায়ী, দিনে ৬ চা-চামচের বেশি চিনি খাওয়া উচিত হয়। আরও বাজে ব্যাপার হল এই কোমল পানীয় তৃষ্ণা মেটায় ঠিকই তবে ক্ষুধা মেটায় না, পেট ভরায় না। ফলে পানীয়র সঙ্গে আরও কিছু খাবারও আপনি গ্রহণ করেন। যা ক্যালরি গ্রহণের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

 

স্বাস্থ্যগত ঝুঁকি: প্রচুর পরিমাণে চিনিযুক্ত পানীয় খাওয়ার কারণে ডায়াবেটিস, স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। যারা ডায়েট সোডা পান করে ভার মুক্ত থাকতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ হল, ডায়েট সোডাও একই ঝুঁকির সঙ্গে সম্পর্কযুক্ত। বরং ডায়েট সোডা আপনার মনে চিনি খাওয়ার আকাক্সক্ষা বাড়ায়।

ছবি: রয়টার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর