April 7, 2026, 6:35 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফোক ফেস্টে থাকছেন ১৪০ জন শিল্পী

ফোক ফেস্টে থাকছেন ১৪০ জন শিল্পী

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

তৃতীয়বারের মতো বসছে লোকসংগীতের বৃহৎ আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। পহেলা নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে এবারের আসর। বাংলাদেশ ছাড়াও উৎসবে গান পরিবেশন করবেন ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালী, ফ্রান্স, জাপানের ১৪০ জন সংগীতশিল্পী।

বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে সান কমিউনিকেশন ও মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে তিনদিন ব্যাপী এই লোকসংগীতের আসর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। রবিবার সকালে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান। এ সময় এসব তথ্য জানানো হয়।

এবারের উৎসবে বাংলাদেশের শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার ও আলেয়া বেগম বাউলা, বাউলিয়ানা গাইবেন। এ ছাড়া ভারত থেকে অনুষ্ঠানে অংশ নেবেন পাপন, নুরান সিস্টার্স, বাসুদেব দাস বাউল। মালী’র বিশ্বখ্যাত গ্র্যামী বিজয়ী তিনারিওয়েন ব্যান্ডও থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।

পাকিস্তান থেকে মিকাল হাসান ব্যান্ড, নেপাল থেকে কুটুম্বা, তিব্বতের ফোক্স শিল্পী তেনজিন চো’য়েগাল, ইরান থেকে রাস্তাক, ব্রাজিল থেকে মোরিসিও টিযুমবাহ সহ শেকড় সন্ধানী আরো অনেক গায়ক গাইবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্যান্যবারের মতো এবারো দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এজন্য উঐঅকঅওঘঞঊজঘঅঞওঙঘঅখঋঙখকঋঊঝঞ.ঈঙগ ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিট্রেশন শুরু হবে ১ নভেম্বর থেকে, চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

Share Button

     এ জাতীয় আরো খবর