March 24, 2026, 5:38 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যা হয় খুব বেশি মুখ ধুলে

যা হয় খুব বেশি মুখ ধুলে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তেল, ময়লা, দূষণ ইত্যাদি থেকে ত্বক সুরক্ষিত রাখতে বার বার মুখ ধোয়া সহজ উপায় হলেও অতিরিক্ত মুখ পরিষ্কার করা ভালো নাও হতে পারে।

রূপবিশেষজ্ঞরা সাধারণত দুবার মুখ ধোয়ার পরামর্শ দেন। তবে সেটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির ওপর।

তাই বারবার মুখ ধোয়া ঠিক না বেঠিক সেই বিষয়ে জানানো হল রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে।

 

কত বার মুখ ধুবেন?

সাধারণত দিনে দুবার মুখ ধোয়া উচিত- সকালে একবার আর বিকালে একবার। সকালে মুখ ধুলে মৃত কোষ দূর হয়, ত্বক দেখতে লাগে সতেজ। অন্যদিকে, বিকালে মুখ ধোয়া হলে সারাদিনে জমে থাকা ত্বকের ময়লা দূর হয়ে যায়।

যদি শারীরিক পরিশ্রমে নিয়োজিত থাকেন, ঘাম হয় এমন কাজ করেন অথবা ত্বক বেশি ময়লা ও দূষণ টেনে থাকে তাহলে দিনে তিনবার মুখ ধোয়া ভালো। তাছাড়া আবহাওয়ার উপর ভিত্তি করেও তিনবার মুখ ধোয়া উচিত। শীত বা বর্ষার অতবার মুখ ধোয়ার প্রয়োজন নেই যতটা প্রয়োজন গ্রীষ্মে। তবে এর বেশি মুখ পরিষ্কার করা ক্ষতিকর।

 

বেশি মুখ ধুলে কী হয়?

বার বার মুখ ধোয়া হলে ত্বক সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক তেল হারিয়ে যায়। ত্বক খুব বেশি শুষ্ক হয়ে গেলে তেল গ্রন্থি থেকে বাড়তি সিবাম উৎপন্ন হতে থাকে। ফলে ব্রণ দেখা দিতে পারে।

অতিরিক্ত ত্বক পরিষ্কার করা হলে প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে প্রসাধনী থেকে র‌্যাশ ও একজিমা সৃষ্টি করে। পরিবেশগত সমস্যা, দূষণ ও অতি বেগুনি রশ্মি পরে ত্বকে অস্বস্তির সৃষ্টি করে ও ক্ষতি করে। কারণ ত্বকে প্রাকৃতিক তেলের ঘাটতি দেখা দেয়।

 

যা করা দরকার

 

* তেল, অ্যালকোহল ও সুগন্ধি মুক্ত মৃদু ফেইসওয়াশ দিয়ে মুখ ধোয়া।

 

* ত্বক যেন খুব বেশি তৈলাক্ত হয়ে না যায় তাই হাল্কা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

 

* ত্বক উজ্জ্বল দেখাতে ‘ব্লোটিং পেপার দিয়ে’ মুখ মুছুন।

 

* যদি মেইকআপ না করেন তাহলে তৃতীয়বার ফেইসওয়াশ দিয়ে মুখ না ধুয়ে কেবল পানি দিয়ে ধুয়ে হালকা চাপ দিয়ে মুছে নিন।

 

* আর যদি মেইকআপ করেন তাহলে ম্যাট পাউডার অথবা তেল মুক্ত খনিজ পাউডারের ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন।

Share Button

     এ জাতীয় আরো খবর