April 7, 2026, 12:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে: কাদের

মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে: কাদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে, তবে ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য যারাই এর সঙ্গে জড়িত হোক না কেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’ সেতুমন্ত্রী বলেন, ‘ভিন্নমত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে, টেলিভিশনে টকশো আছে, যে যেমন ইচ্ছে বলছেন। এজন্য কারো ওপর শারীরিক হামলা করতে হবে, এ ধরনের রাজনীতি আওয়ামী লীগ অতীতেও করেনি, আগামীতেও করবে না।’ ওবায়দুল কাদের গতকাল সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসাং এইচ চৌধুরী মিলনায়তনে ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য তিনি পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য আমরা যেমন সতর্ক থাকব তেমনি পুলিশকেও বলব সতর্ক থাকতে।’ মন্ত্রী বলেন, ‘আমি এ প্রসঙ্গে একটি কথা বলতে চাই, রাজশাহীতে ককটেল হামলায় বিএনপি তাদের দু’নেতার ফোনালাপ ফাঁসের পর তা এড়াতে পারেনি। তারপর সিলেটে কামরানের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। আমি বলব, তারা অশুভ তৎপরতায় লিপ্ত। এগুলোর দায় বিএনপি কিভাবে স্বীকার করে সেটা দেখার বিষয়।’

Share Button

     এ জাতীয় আরো খবর