April 16, 2026, 2:16 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জয়কে চড় মারতে চাইলেন শাওন!

জয়কে চড় মারতে চাইলেন শাওন!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তার সঙ্গে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়শিল্পীদের নিয়ে প্রতিদিন কতই না নিত্যনতুন গল্প শোনা যায়, শুরু হয় আলোচনার ঝড়। এবার এল জয়কে শাওনের চড় মারতে চাওয়ার বিষয়টি। কী এমন ঘটলো যে ক্ষেপে গেলেন হুমায়ূন স্ত্রী শাওন!

ঘটনাটা খুলে বলি, টিভি অভিনেতা শাহারিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানের কথা। ‘সেন্স অব হিউমার’ নামের এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে হাজির হন শাওন। আর এই অনুষ্ঠানে উপস্থাপক জয় কথা প্রসঙ্গে একপর্যায়ে শাওনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

অনুষ্ঠান শেষে শাওন বলেন, সেন্স অব ফিউমারের যিনি উপস্থাপক তিনি চেষ্ঠা করেন কড়া কড়া প্রশ্ন করে অতিথিকে বিপদে ফেলতে। বিপদে ফেলেও দেন কিছুটা। যেমন কিছুকিছু প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে চাই সেভাবে অনস্ক্রিনে দেওয়া যায় না। অনেক রূঢ় সত্য সব সময় বলা যায় না। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে আমি অনেক সত্য বলেছি। অনেক বেশি বলে ফেলেছি।

তিনি আরও বলেন, উনি( অর্থাৎ জয়) যে আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছেন। তার জন্য তাকে লাইভে চড়টা দিতে চাই না। কারণ এটা দেখতে খুব অড লাগবে। তবে সব সময় যে হাত দিয়েই চড় দিতে হয়; এমন কিছুও নয় কিন্তু। মাঝে মাধ্যে কথা দিয়েও চড় দেওয়া যায়। আমি লাইভে কথা দিয়েই চড়টা দিয়ে দিলাম।

শাওন বলেন, এমন প্রস্তাব আমি আর কখনো আপনার কাছ থেকে আশা করছি না। এরপর থেকে আপনি আমাকে আপা কিংবা খালাআম্মা বলে ডাকবেন। শাওন হাত দিয়ে জয়েকে চড় মারেননি। চড় দিয়েছেন কথা দিয়ে। আবার সেটা নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়ে দিলেন দর্শকদের।

উল্লেখ্য, শাওনের বাজে প্রস্তাব বলার সঙ্গে সঙ্গে জয় আবার তা সংশোধন করে বিয়ের প্রস্তাব বলেও দেনে। মজা করে ভিডিওক্লিপটি আবার প্রকাশ করেছেন জয়। পুরো আয়োজনটি ছিল ফান করার জন্য। শেষপর্যন্ত জয়কে খালাম্মা সম্বোধনেও বাধ্য করেন শাওন।

Share Button

     এ জাতীয় আরো খবর