March 23, 2026, 12:54 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোহলি ৯ হাজার রানের কীর্তির সামনে

কোহলি ৯ হাজার রানের কীর্তির সামনে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নিজেকে দিন দিন পাহাড়সম উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার তার সামনে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৩ রান করতে পারলেই এই কীর্তিতে পৌঁছাবেন তারকা এ ব্যাটসম্যান।

২৮ বছরের কোহলি এখন পর্যন্ত ২০১টি ওয়ানডেতে ৮ হাজার ৯১৭ রান করেছেন। যেখানে ১৯৩টি ইনিংসে ব্যাট করার সুযোগ হয়েছে তার। তিনি ষষ্ঠ ভারতীয় হিসেবে এই রেকর্ডটি গড়বেন। তার আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিন এই কীর্তি গড়েন। আর বিশ্বব্যাপী ১৯জন ক্রিকেটার এখন পর্যন্ত ৯ হাজার রান করেছেন।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের দু’শতম ওয়ানডে খেলেন কোহলি। এ ম্যাচের মাধ্যমে আবার তিনি ছাড়িয়ে যান পূর্বের সকল কিংবদন্তিদের। দু’শতম ম্যাচে এত রান ও এত সেঞ্চুরি (৩১) করতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান। এমনকি ব্যাটিং ঈশ্বর শচীনও এমন রেকর্ড গড়তে পারেননি।

আগামী ২৯ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কানপুরে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বর্তমানে দু’দল ১-১ ব্যবধানে সমতায় রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর