April 24, 2026, 2:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ইমরান খানের পাঁচটি অবৈধ সন্তান রয়েছে, দাবি সাবেক স্ত্রীর

ইমরান খানের পাঁচটি অবৈধ সন্তান রয়েছে, দাবি সাবেক স্ত্রীর

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান খানের পাঁচটি বিবাহবহির্ভূত সন্তান রয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন ভারতীয়, জানিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান। মাসখানেক আগে ইমরানের যৌনজীবন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছিলেন রেহাম। নিজের আত্মজীবনীতে সাবেক স্বামীকে নিয়ে ফের এই চাঞ্চল্যকর দাবি করে শিরোনামে রেহাম। বইটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে পেপারব্যাক এবং অ্যামাজনে। এর আগে বইটির একটি অংশ ফাঁস হয়ে যাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। সেখানে ইমরানকে সমকামী বলে দাবি করেন রেহাম। এমনকি ইমরান তাঁর রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন সদস্যের থেকে যৌন সুবিধা নিয়ে তাদের নানা পদ পাইয়ে দেওয়ারও অভিযোগ আনেন রেহাম। বিতর্কিত এই আত্মজীবনীর নাম ‘রেহাম খান’। সেখানে রেহাম-ইমরানের ১০ মাসের সমস্যাবহুল বিয়ের কথা থেকে শুরু করে সাবেক ক্রিকেটারের রাজনৈতিক ক্যারিয়ার এবং তার জীবনের বিভিন্ন বিতর্কিত ব্যক্তিগত কথা সামনে চলে এসেছে। সেই বইয়ের একটি অধ্যায়ে রেহাম তার সঙ্গে ইমরানের এক কথোপকথনের কথা প্রকাশ করেছেন। সেখানে সাবেক স্বামী রেহামকে জানান তার পাঁচটি অবৈধ সন্তান রয়েছে। সেই সন্তানের প্রত্যেকের মা বিবাহিত।  ইমরানের দাবি, সেই মহিলারা তাকে বলেছিলেন তারা দীর্ঘদিন ধরে নিঃসন্তান। ইমরানের সন্তানকে নিজেদের গর্ভে ধারণ করতে পেরে তারা গর্বিত। তাই নিজেদের বিয়ে না ভেঙে এই সন্তানকেই তারা বড় করতে চান। এদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় বলেও জানান ইমরান। সবচেয়ে বড় জনের বয়স ৩৪ বছর। তাই রেহামের কথায় ইমরানের জীবনটা হল যৌনতা, মাদকতা এবং রক অ্যান্ড রোল। রেহাম আরো দাবি করেন, ইমরানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এসব অবৈধ সন্তানের ব্যাপারে সবই জানতেন বলে ইমরান জানান। তবে পাকিস্তানের নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় ইমরান দুই সন্তানের জনক বলে জানিয়েছেন। এনডিটিভি।

Share Button

     এ জাতীয় আরো খবর