April 22, 2026, 2:51 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

এবার দুই ভাইয়ের বউ বদল! এলাকায় তোলপাড়

এবার দুই ভাইয়ের বউ বদল! এলাকায় তোলপাড়

জামালপুর প্রতিনিধি

mostbet

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় দুই ভাইয়ের মাঝে এক বউ বদলের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় আব্দুল ওয়ারেছ আলীর পুত্র মজনু মিয়া ও ইউসুফ আলী। বড় ছেলে মজনু মিয়ার সাথে সামাজিক ও ধর্মীয় রিতী মোতাবেক সালমা বেগমের সাথে বিয়ে হয়। তার কিছু দিন পর ছোট ছেলে ইউসুফ আলীর সাথে নাছিমা আক্তারের বিয়ে হয়।

গত এক মাস পূর্বে বড় ভাই মজনু মিয়া তার স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ভাইয়ের স্ত্রী নাছিমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা নারায়ণগঞ্জে বসবাস করছে বলে জানা গেছে।

ছোট ভাই ইউসুফ আলী এবং বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাড়িঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। বিষয়টি প্রথম দিকে গোপন থাকলেও এখন জানাজানি হয়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে বলে জানান পিতা আব্দুল ওয়ারেছ আলী।

গত কয়েকদিন যাবৎ এলাকার নারী-পুরুষরা বউ বদলের ঘটনা প্রত্যক্ষ করতে বাড়িতে ভিড় করছেন। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সোহেল রানা বলেন, দুই ভাইয়ের মধ্যে বউ বদলের ঘটনা শুনেছি।

মজনু মিয়া ও ইউসুফ আলীর মা মনোয়ারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার বড় ছেলে মজনু মিয়া তার বিবাহীতা স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ছেলে ইউসুফ আলীর স্ত্রী নাছিমাকে গোপনে বিয়ে করে পালিয়ে ছিলেন।

পরে ছোট ছেলে ইউসুফ আলী তার বড় ভাই মজনু মিয়ার স্ত্রী সালমাকে বিয়ে করে ঘর সংসার করছে। এ নিয়ে আমরা দুজন চিন্তায় আছি। সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারিনা।

Share Button

     এ জাতীয় আরো খবর