April 7, 2026, 4:27 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

প্রথমবারের মতো ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

প্রথমবারের মতো ‘কমিউনিটি পুলিশিং ডে পালিত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশে প্রথমবারের মতো ‘কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে আজ শনিবার। পুলিশের সঙ্গে জনসাধারণকে সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উদ্দেশ্যেই এই দিবস পালন। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার এই দিবসটি পালন করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক অপরাধ সভায় প্রতিবছর এই দিনটি পালনের সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এবার অক্টোবর মাসের শেষ শনিবার ২৮ অক্টোবর। বর্তমানে কমিউনিটি পুলিশিংএ প্রায় ৪১ হাজারটি কমিটি রয়েছে, যার সদস্য সংখ্যা সাড়ে ৯ লাখ। আইজিপি বলেন, পুলিশের সঙ্গে জনগণের অতীতে বেশ দূরত্ব ছিল। এই কমিউনিটিং পুলিশের মাধ্যমে তা ক্রমান্বয়ে কমে আসছে। আর যতই কমে আসবে ততই আইনশৃঙ্খলা, সমাজব্যবস্থার উন্নতি হবে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে এই ব্যবস্থা চালু আছে জানিয়ে পুলিশ প্রধান জানান, জাতিসংঘও এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে। শহীদুল হক জানান, স্থানীয় গণ্যমান্য, সবার কাছে গ্রহণযোগ্য, বিভিন্ন পেশার মানুষ এবং জনপ্রতিনিধিদের নিয়েই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চলছে। তবে কোথাও কোথাও ব্যর্থ হয়ে থাকতে পারে এগুলো শুধরিয়ে আগামীতে আরও গতিশীল করা হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেসুর রহমানসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর