April 16, 2026, 8:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

“দল জেতাতে না পারলে রানের গুরুত্ব নেই”

“দল জেতাতে না পারলে রানের গুরুত্ব নেই”

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় এসে রান করতে যেন ভুলে গেছিলেন সৌম্য সরকার। অবশেষে রানের দেখা পেলেন প্রথম টি-টোয়েন্টিতে। শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারায় সেই রানের আর গুরুত্ব নেই বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের কাছে।

চোটের জন্য খেলতে পারেননি প্রথম টেস্টে। দ্বিতীয় ম্যাচে আউট হন ৯ ও ৩ রানে। ছন্দ হারিয়ে ফেলা ব্যাটসম্যানকে বসিয়ে রাখা হয় প্রথম দুই ওয়ানডেতে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও কিছু করতে পারেননি, ৮ রানে করে সাজঘরে ফেরেন।

টি-টোয়েন্টিতে সৌম্য বছর শুরু করেন নিউ জিল্যান্ডের বিপক্ষে শূন্য রান দিয়ে। এরপর থেকে এই সংস্করণে হাসছে তার ব্যাট। নিউ জিল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে ৩৯ ও ৪২ রান করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ ও ৩৪ রান আসে তার ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৪৭ রান করে দলকে কক্ষপথে রেখেছিলেন সৌম্য। তার বিদায়ের পর দিক হারায় দল। হারে ২০ রানে। ম্যাচ শেষ করতে না পারায় নিজের ব্যাটিংয়ে খুশির কিছু দেখেন না সৌম্য।

“অবশ্যই এখন না। যদি আমি ইনিংসটা বড় করতে পারতাম। দল যদি জিততে পারত তখন ইনিংস নিয়ে কথা বলা যেত। এখন আমিও শেষ করতে পারিনি, আগেই আউট হয়ে গেছি। দলও জেতেনি অবশ্যই এই রানটার (অত গুরুত্ব) নাই।”

টেস্ট ও ওয়ানডে সিরিজের নড়বড় সৌম্যকে আত্মবিশ্বাসী দেখা গেছে আত্মবিশ্বাসী। সেটা কি ফরম্যাট বদলের জন্যই?

“ভিন্ন ফরম্যাটে খেললে তার একটা আলাদা পরিকল্পনা থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি দুইটা যেভাবে খেলেছিলাম, পরিকল্পনা ছিল সেভাবেই খেলব। একইভাবে খেলেছি।”

প্রথম ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেননি সৌম্য। তাকিয়ে আছেন দ্বিতীয় ম্যাচের দিকে। সেদিন ম্যাচ শেষ করে আসতে চান।

Share Button

     এ জাতীয় আরো খবর