March 20, 2026, 4:32 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ছাড়পত্র পেয়েছে ‘হৈমন্তী’

ছাড়পত্র পেয়েছে ‘হৈমন্তী’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বাংলাদেশে এসে পশ্চিমবঙ্গের অনেক অভিনেতা-অভিনেত্রীরা এখন কাজ করছেন। ভারতের স্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মা’-তে ঝিলিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিথি বসু। গত বছরের শেষদিকে তিনি কলকাতা থেকে ঢাকায় এসে ‘হৈমন্তী’ নামের একটি ছবিতে কাজ শুরু করেন। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে গতকাল জানান ছবির পরিচালক ডায়েল রহমান। তিনি বলেন, ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়াতে আমি অনেক আনন্দিত। এ ছবির মোট দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪১ মিনিট।

ছবিটি আরো আগে মুক্তি দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছি। এখন একটু সময় হাতে নিয়ে ছবিটি সামনে ভালো কোনো তারিখে মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। আশা করি, বাংলাদেশের দর্শক ছবিটি উপভোগ করবেন। রাইসা ফিল্মের প্রযোজনায় এ ছবির চিত্রনাট্য করেছেন ডায়েল রহমান। ছবিতে আরো সকাল রাজ, কাজী উজ্জ্বল, দীপক,

আবদুল রহমান কাদিরিসহ আরো অনেকে। পরিচালক খুব দ্রুত ছবিটি মুক্তি দিয়ে নতুন আরেকটি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। শিহাব রিপনের সংগীত পরিচালনায় এ ছবিতে তিনটি গান থাকছে। প্রসঙ্গত, তিথি বসু এর আগে ভারতে প্রসেনজিতের সঙ্গে ‘বন্ধু’, মিঠুন চক্রবর্তীর বিপরীতে ‘মহাগুরু’, তাপস পালের সঙ্গে ‘ঢাকী’, ‘প্রিয়তমা’ ও ‘এরই নাম প্রেম’ ছবিতে অভিনয় করেন। এবারই প্রথম তার ছবি বাংলাদেশে মুক্তি পাবে। ছবিতে হৈমন্তী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন তিথি।

Share Button

     এ জাতীয় আরো খবর