April 9, 2026, 12:23 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে পানি ঘোলার চেষ্টা করছে বিএনপি: হাছান

কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে পানি ঘোলার চেষ্টা করছে বিএনপি: হাছান

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নিয়মিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, কোটা আন্দোলনকারীদের ১৬টি বিকাশ এবং ৫টি রকেট একাউন্টে টাকা আসা, বিএনপি নেতাদের সঙ্গে তাদের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তাদের অশোভন বক্তব্য সব মিলিয়ে এটি শুধুমাত্র কোটা বিরোধী বা কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ নেই। বুঝাই যায় বিএনপি কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলা করার চেষ্টা করছে। তিনি বলেন, ছাত্রসমাজ কোটা বাতিল এবং কোটা রাখা উভয়পক্ষেই আছে। তাই সরকারকে সবপক্ষের কথা শুনেই সিদ্ধান্ত নিতে হবে। সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকেই চালু রয়েছে। সাড়ে চার দশক ধরে এ পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতি হঠাৎ করে বাতিল করা যায় না। বাতিল করতে হলেও কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই লক্ষে ইতোমধ্যে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। সুতরাং এতোদিন পর হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা সবর হওয়ার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার উপ কমিটির সদস্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর