April 16, 2026, 6:30 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এবার ‘ইনস্টাগ্রাম লাইট’

এবার ‘ইনস্টাগ্রাম লাইট’

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

নিজেদের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের ‘হালকা’ সংস্করণ ইনস্টাগ্রাম লাইট উন্মোচন করেছে অ্যাপটির মালিক প্রতিষ্ঠান ফেইসবুক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, বুধবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর জন্য গুগল প্লে স্টোরে ‘নীরবেই’ ৫৭৪ কিলোবাইটের এই অ্যাপ আনা হয়। মূল ইনস্টাগ্রাম অ্যাপের ক্ষেত্রে প্রায় ৯০ মেগাবাইট জায়গা দরকার হয়।

ইনস্টাগ্রাম লাইট অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা ছবি ও ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যায় এমন স্টোরি দেখতে ও পোস্ট করতে পারবেন। এই অ্যাপের ব্যবহারকারীরা বর্তমানে এর মাধ্যমে বন্ধুদের মেসেজ পাঠানো বা ভিডিও শেয়ার করতে পারছেন না। তবে গুগল প্লে স্টোরে অ্যাপটির বর্ণনায় বলা হয়েছে শীঘ্রই এই সুবিধাগুলোও আনা হবে।

কম দামের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর আধিপত্য বজায় রাখা ক্রমবর্ধ্মান বাজারগুলোর দিকে লক্ষ্য রেখে ইনস্টাগ্রাম লাইট অ্যাপটি আনা হয়েছে, এমনটাই উল্লেখ করা হয় প্রতিবেদনে।

২০১৫ সালে ফেইসবুক অ্যাপেরও একটি ‘লাইট’ সংস্করণ আনা হয়েছিল।

ইনস্টাগ্রামের এক মুখপাত্র প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-কে বলেন, “আমরা ইনস্টাগ্রামের নতুন একটি সংস্করণ নিয়ে পরীক্ষা করছি যা আপনাদের ডিভাইসের কম জায়গা নেবে, কম ডেটা ব্যবহার করবে ও দ্রুত শুরু হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর