April 13, 2026, 9:31 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিলেটে আরিফুলেই বিএনপির ভরসা

সিলেটে আরিফুলেই বিএনপির ভরসা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর ভরসা রেখে তাকেই প্রার্থী করেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকেই আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করেছে দলের স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ড। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক ২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন।

রিজভী বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নিরবাচনে ভোটগ্রহণের দিন রাখা হয়েছে। এজন্য নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। বিএনপির এরইমধ্যে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বরিশালে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বরিশালে এবারও প্রার্থী হতে সাক্ষাৎকার দিয়েছিলেন বর্তমান মেয়র আহসান হাবীব কামাল। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। আর সরোয়ার বরিশাল সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। অন্যদিকে বরিশালে আওয়ামী লীগ প্রার্থী করেছে সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদেক আবদুল্লাহকে। রাজশাহীতে এবারও নৌকা প্রতীকে মেয়র হতে লড়বেন এ এইচ এম খায়রুজ্জামান

লিটন, যিনি একবার মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছে হেরেছিলেন। সিলেটে আওয়ামী লীগ গতবার হেরে যাওয়া বদরউদ্দিন আহমদ কামরানকেই প্রার্থী করেছে। তিনিও একবার মেয়রের দায়িত্ব পালনের পর গতবার আরিফুল হকের কাছে হেরেছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর