April 7, 2026, 1:56 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কথা রেখে মাঠে নামুন, খেলা হবে: নাসিম

কথা রেখে মাঠে নামুন, খেলা হবে: নাসিম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘ঢালাও অভিযোগ’ বন্ধ করে বিএনপিকে শক্ত প্রার্থী বাছাই করে স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক নাসিম বিএনপির উদ্দেশে বলেন, আজকে খেলা হচ্ছে বিশ্বকাপে (ফুটবল), আসেন আমরা রাজনৈতিক খেলায় আমরা নামি।  চলুন ফিল্ডে নামি। খেলা হবে মাঠে। দেখা যাবে কি জিতে? ঢাকায় বসে বড় বড় কথা বলে আসলে কোনো লাভ নাই।

বিএনপির অভিযোগ নিয়ে তিনি বলেন, বিএনপি  এখন এত বিফ্রিং করে। এত ব্রিফিং আগে দেখিনি। ওদের তো একজন ব্রিফিং মাস্টারও আছে। এত যখন অভিযোগ, তখন মাঠে শক্ত কর্মী নিয়ে নামুন।  যারা অন্যান্যের কাছে বিক্রি হবে না।  মাঠে শক্ত লোক নাই। নিধিরাম সর্দারের মতো খালি অভিযোগ করেন কেন?

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনের পর একাদশ সংসদ নির্বাচনের আগেও বিএনপি বলছে, বর্তমান সংবিধান দলীয় সরকারের অধীনে ভোট হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার সমান সুযোগ নিশ্চিত হবে না।

নাসিম বলেন, এই লেভেল প্লেয়িং ফিল্ড  ইস্যুটি শুনলে মনে হয়, এটি আসলে সেমিনারের ভাষা। বাস্তবে আসলে এর কোনো সংযোগ নেই।

বিশ্বের নানা দেশের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, দুনিয়ার কোথাও হান্ড্রেড পারসেন্ট ফেয়ার ইলেকশন হয় না।  যারা মাঠে নির্বাচন করেন, তারা জানেন নির্বাচনে নানা সমস্যা থাকে। সত্যিটা আমাদের স্বীকার করতে হবে। হান্ড্রেড পারসেন্ট ফেয়ার ইলেকশন রয়েছে,   এটা আসলে তত্ত্বের মতো শোনায়।  ২০০১ সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ শব্দবন্ধটি আলোচনায় এসেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধি মেনে বঙ্গভবনে গিয়ে লতিফুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। অথচ তারপর তিন মাস ধরে আমাদের সঙ্গে কী আচরণ করা হল? প্রশাসনে ১২ জন সচিবকে বদলি করা হল। নির্বাচনকে কীভাবে ভ-ুল করা যায়, তার চক্রান্ত হল। সেই তখন লেভেল প্লেয়িং ফিল্ডের প্রথম নমুনা সৃষ্টি হল। আসন্ন একাদশ সংসদ নির্বাচনও আগের বারের মতোই হবে বলে বিএনপির উদ্দেশে বলেন নাসিম।

২০১৪ সালের নির্বাচনে ভোটের হার ‘কাক্সিক্ষত ছিল না’ স্বীকার করে তিনি বলেন, বিএনপি তখন জ¦ালাও-পোড়াও করছে।  এজেন্টদের হত্যা করছে। পুলিশদের পুড়িয়ে মারছে। তখন অনেক মানুষ ভয়ে ভোট দিতে যায়নি।  যদি কেউ বলেন, তখন অনেক ভোটার ভোট দিতে পারেননি, তার দায় বিএনপির, আওয়ামী লীগের না।

এই অনুষ্ঠানে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও বক্তব্য রাখেন।

সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা বলেন, জনগণের অংশগ্রহণে যখন নির্বাচনগুলো হচ্ছে, তখন বুঝতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল। জনগণের সেসব ইচ্ছার প্রতিফলন ঘটবে জাতীয় সংসদ নির্বাচনে। জামায়াতে ইসলামকে বর্জন করে বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দিলে আওয়ামী লীগ-বিএনপি ‘ইন্টার অ্যাকশনের’ মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাসদ নেতা শিরীন আক্তার বলেন, সবার জন্য সমান সুযোগের কথা বলছি, কিন্তু এই সবাই কারা? যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সংবিধানে বিশ্বাস করে না, যারা বঙ্গবন্ধুর হত্যাকারী ও রাজাকারদের নির্বাচনের সুযোগ করে দেন, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন- তাদের নিয়ে কিসের লেভেল প্লেয়িং ফিল্ড? আমার মনে হয়, এটা নিয়ে কথা বলার দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা,  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ, কলামনিস্ট-সাংবাদিক মাসুদা ভাট্টি, নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহী চৌধুরী, বিএফডিসির সাবেক মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়ও এই আলোচনায় অংশ নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর