April 16, 2026, 11:34 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

নতুন তথ্য ঐশ্বরিয়ার ‘ফন্নে খান’-এর

নতুন তথ্য ঐশ্বরিয়ার ‘ফন্নে খান’-এর

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আগামী ৩রা আগস্ট মুক্তি পাবে ঐশ্বরিয়ার ‘ফন্নে খান’ ছবিটি। গত মঙ্গলবার বেরিয়েছে টিজার। এই ছবিতে ১৭ বছর পর ঐশ্বরিয়া রাই বচ্চন আর অনিল কাপুরকে আবার একসঙ্গে দেখা যাবে। সম্প্রতি ‘ফন্নে খান’ ছবিকে ঘিরে এক নতুন তথ্য সামনে এসেছে। শোনা গেছে, ছবিটির গানের দৃশ্যের শুটিংয়ের সময় সাবেক এই বিশ্বসুন্দরী রেগে শুটিং ছেড়ে বেরিয়ে যান। তবে এই বলিউড সুন্দরীর রাগের কারণ জানা গেছে।

খবর অনুযায়ী, ‘ফন্নে খান’ ছবির একটি গানের দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। শুটিংয়ের পুরো প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু গানের কথা শুনে ঐশ্বরিয়া রীতিমতো রেগে আগুন! তার একদমই পছন্দ হয়নি গানের কথা। কারণ, গানের কথাগুলো অশ্লীল। স্পষ্ট জানিয়ে দেন, এই গানের সঙ্গে তিনি শুট করবেন না। তাই শুটিং ছেড়ে চলে যান তিনি। এই ঘটনাকে আর বাড়তে দেননি ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভুল বুঝতে পারেন। ডাকা হয় গানের গীতিকারকে। নতুন করে গান লিখতে হবে। দ্রুত তৈরি হলো নতুন আরেকটি গান। গানের সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। মিউজিক্যাল ড্রামাভিত্তিক এই ছবির পরিচালক অতুল মাঞ্জরেকার। ছবির গল্প বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর