March 14, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কণার তিন গান

কণার তিন গান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অডিও, পেস্নব্যাক, জিঙ্গেল, বিদেশ সফর এবং স্টেজ শোতে স্বমহিমায় শ্রোতাদের গ্রহণযোগ্যতার ধারাবাহিকতা ধরে রেখেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। অডিও বাজারের অস্থির সময়েও পেস্নব্যাক, অডিও-ভিডিও গান নিয়মিত প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিন গানের (ইপি) অ্যালবামের কাজ শুরম্ন করেছেন তিনি। তিন গানের এই অ্যালবামটির সুর করছেন মিনার রহমান। সংগীতায়োজন করছেন রেজওয়ান শেখ। ইতোমধ্যে ‘আমি আবার স্বপ্ন হতে চাই’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণা। এতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিনার। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। প্রসঙ্গত, এ অ্যালবামের তিনটি গানের মধ্যে দুটি একক এবং একটি দ্বৈতগান থাকছে। এটি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্স থেকে প্রকাশিত হচ্ছে বলে কণা জানিয়েছেন।

এদিকে কণা সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের গানের কণ্ঠ দিয়েছেন। গানটির দুটি লাইন হচ্ছে- ‘আজ মন দিশেহারা/লাগাম ছাড়া/চাই হারাতে/…ছুটে যায় তোমার পানে/মায়ার টানে/হাত বাড়াতে’। এতে কণার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বেলাল খান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন রবিন ইসলাম। গানটি শাহেদ চৌধুরী পরিচালিত ‘কবে হবে দেখা’ শীর্ষক ছবিতে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া চলতি সপ্তাহে সিডি চয়েস থেকে প্রকাশিত হচ্ছে কণার নতুন লিরিক্যাল ভিডিও গান। এর শিরোনাম- ‘উড়ি উড়ি মনটা আমার ঘুড়ি হতে চাই’। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন।

এ ছাড়াও সামনে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি স্টেজ শোতে কণার গান গাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২৬ অক্টোবর সিলেটে এবং নভেম্বরের প্রথম (সময় চূড়ান্ত্ম না) সপ্তাহে ঢাকায় বঙ্গবন্ধু আন্ত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতাবেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর