দিদারুল আলম সিকদার কক্সবাজার প্রতিনিধিঃ
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম।
মনোনয়নপত্র ২৪জুন শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন । এর মধ্যে ইশতিয়াক আহমেদ জয় পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে এবং মোরশেদ হোসাইন তানিম ৫নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, ইশতিয়াক আহমেদ জয় ও মোরশেদ হোসাইন তানিম পৃথকভাবে স্বশরীরে নির্বাচন কার্যালয়ে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের সাথে ছাত্রলীগের নেতাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাথে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে এই নিয়ে অনেক আনন্দিত।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুন ২০১৮/ইকবাল