March 17, 2026, 3:58 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সারিকাকে শুটিং বাদ দিতে হয়েছে যে কারণে

সারিকাকে শুটিং বাদ দিতে হয়েছে যে কারণে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঈদের পর যথারীতি শুটিংয়ে ফিরেছিলেন সারিকা। কিন্তু কাজে ফেরার সেই ধারাবাহিকতাটা আর রক্ষা হলো না তার বাবার অসুস্থতার কারণে। সারিকার বাবা সাফিয়ার রহমান ইস্টার্ন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তা নিয়েই বিগত প্রায় দুই সপ্তাহ ভীষণ ব্যস্ত ছিলেন সারিকা। যে কারণে ঢাকায় কয়েকটি এবং নেপালে কয়েকটি নাটকের শুটিংয়ের কাজ তাকে বাদ দিতে হয়।

বাবার পাশেই ছিলেন তিনি সার্বক্ষণিক। সারিকা বলেন, ঈদের পর যথারীতি কাজ শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ বাবা এমনই অসুস্থ হয়ে পড়েন যে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করাতে হয়। বাবার এমন গুরুতর অবস্থায় বাবার পাশে থাকা ছাড়া কোনো উপায়ও ছিল না। এ ছাড়া আমার মেয়েও কয়েক দিন অসুস্থ ছিল। সব মিলিয়ে গেল কয়েকটা দিন যে কীভাবে কেটেছে তা বলে বুঝাতে পারবো না। যা হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে বাবা এখন ভালো আছেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার বাবাকে পুরোপুরি সুস্থ করে দেন।

এদিকে ঈদের পর সারিকা সাখাওয়াত মানিকের নির্দেশনায় ইন্দোনেশিয়ায় তিনটি নাটক টেলিফিল্মের শুটিং সম্পন্ন করেছেন। এরপর দেশে ফিরে নতুন কাজের সিডিউল দিলেও পরে তা বাতিল করতে হয় তাকে বাবারই অসুস্থতার কারণে। গেল ঈদে সারিকা অভিনয় করেছিলেন হানিফ সংকেত, সাখাওয়াত মানিক ও তুহিনের নির্দেশনায় চারটি নাটকে।

Share Button

     এ জাতীয় আরো খবর