April 17, 2026, 1:40 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে মাদকসহ দু’পাচারকারী আটক

চাঁদপুর প্রতিনিধিঃ

mostbet

চাঁদপুর সদর নৌ-থানা পুলিশ মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করেছে।

রোববার (২৪ জুন) রাত সাড়ে আটটার সময় নৌ-থানার অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে এসআই হাসান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ ঘাটে এ অভিযান পরিচালনা করেন।

এসময় ঘাটের পন্টুন জেটিতে অবস্থান করা নয়ন (২৩) ও সোহেল (২৪) নামে দু’জন যাত্রীর ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে ওই পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

আফিসার ইনচার্জ রেজাউল করিম ভুঁইয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘কুমিল্লা থেকে বোগদাদ পরিবহনের বাস যোগে আটককৃতরা গাঁজাগুলো বহন করে পাচারের উদেশ্যে ঢাকায় যাবার জন্য চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী বেশে অবস্থান করেন। আটক নয়ন ও সোহেলের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে তারা পুলিশকে জানায়।

এ ব্যাপারে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর