December 5, 2025, 9:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

নেতিবাচক চরিত্রেই আনন্দ শতাব্দীর

নেতিবাচক চরিত্রেই আনন্দ শতাব্দীর

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। এটি মুক্তির পর থেকে চারদিকে আলোচনার ঝড় ওঠে। এখনও দেশের ৪৫টি প্রেক্ষাগৃহে ছবি চলছে। এ ছবিতে গোয়েন্দা বিভাগের এডিসি সাজেদুল চরিত্রে অনবদ্য অভিনয় করেন শতাব্দী ওয়াদুদ। মঞ্চ থেকে ওঠে আসা এই অভিনেতা এর আগে ‘গেরিলা’ (২০১১), ‘জীবনঢুলী’ (২০১৪), ‘বাপজানের বায়োস্কোপ’ (২০১৫) ছবিতে নিজের অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন। সবশেষ গোয়েন্দা বিভাগের এডিসি সাজেদুল চরিত্রেও তার অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে।

তার সংলাপ, অপারেশন নিয়ে অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, সবকিছু দর্শকরা বেশ পছন্দ করেছেন। তবে ব্যক্তিগতভাবে কী ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন এই অভিনেতা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে এডিসি সাজেদুল চরিত্রটি দর্শক বেশ পছন্দ করেছেন। আমি একজন অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রেই কাজ করতে চাই। তবে নেতিবাচক চরিত্রে কাজ করতে বেশি মজা লাগে। কারণ, সেখানে অভিব্যক্তির সুযোগ থাকে বেশি। আর দশটা ভালো ছবিতে কাজ করতে চাই। যেগুলো আমি মারা যাওয়ার পরও পৃথিবীতে থাকবে। আমার পরের প্রজন্ম যেন আমাকে নিয়ে কথা বলে এমন সব চরিত্রে কাজ করার ইচ্ছে আছে। সামনে শতাব্দী ওয়াদুদ অভিনীত দুটি ছবি মুক্তি পাবে। ছবি দুটি হচ্ছে ‘রাগী’ ও ‘দাগ’। দুটি ছবিতেই নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী। মঞ্চ থেকে টেলিভিশন এবং তারপর যাত্রা করেছেন বড় পর্দায়। সব মাধ্যমেই দক্ষ অভিনয়ের মধ্যদিয়ে দর্শকের মন জয় করতে চান এই অভিনেতা।

Share Button

     এ জাতীয় আরো খবর