April 20, 2026, 4:41 pm

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে এক শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান।

এরআগে গত শুক্রবার রাতে উপজেলার কালিয়ান্ড গ্রাম থেকে ওই কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক শহিদুল বলেন, উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামে সাত বছর বয়সী শিশুটিকে গত ১৭ জুন সন্ধ্যার দিকে শিশুটিকে প্রলোভন দেখিয়ে তিল ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে তার মাকে জানালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে গতকাল শনিবার তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর