March 31, 2026, 1:43 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বাগাতিপাড়ায় সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে

মোঃ শহিদুল ইসলাম শহিদ বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

সনদ জালিয়াতির মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক খালিদ হোসেন লিটনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে শিক্ষক খালিদ হোসেন লিটন নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, চলতি বছরের ২২ শে জানুয়ারী জনৈক সেকেন্দার রহামান বাদী হয়ে বাগাতিপাড়া থানায় শিক্ষক খালিদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগপত্র পরে এজাহার হিসেবে গন্য করা হয়। অভিযোগে বলা হয়, বিএসএস ও বিএড সনদের মাধ্যমে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হোসেন ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। একজন ট্রেড শাখার ইন্সট্রাক্টর হিসেবে কবে কিভাবে কখন খালিদ হোসেন নিয়োগ পান তা নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এছাড়া প্রধান শিক্ষক হবার জন্য ১২ বছরের অভিজ্ঞতা তার নেই। এ বিষয়ে তদন্ত দাবী করা হয় অভিযোগে। অভিযোগটি পরবর্তীতে মামলায় রুপান্তরিত হলে আদালত থেকে জামিন নেন খালিদ হোসেন। বুধবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কোর্ট পুলিশ ইন্সপেক্টর নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্থায়ীভাবে জামিনে থাকা শিক্ষক খালিদ হোসেন বুধবার স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর