April 13, 2026, 3:09 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিলেট সিটি করপোরেশন (সিসির)নির্বাচনেমনোনয়নপত্র সংগ্রহ করেছেন চার মেয়রসহ দেড় শতাধিক প্রার্থী

আব্দুস সামাদ আজাদ সিলেট প্রতিনিধিঃ
 সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে চার মেয়রসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র বিক্রির দিন থেকে  বুধবার পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে  মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১০৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী চারজনই স্বতন্ত্র প্রার্থী। তারা হচ্ছেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মুক্তাদির আহমদ, এহসানুল হক তাহের ও এহসানুল মাহবুব চৌধুরী জাহেদ। তবে বিএনপি ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় প্রার্থীরা এখনও মনোনয়ন সংগ্রহ করেননি।
সিসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর