April 13, 2026, 5:40 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বড়াইল ইউনিয়নে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ইউ পি নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন আশরাফ আলী ফকির

মোঃ আরিফুর রহমান সেতু বিশেষ প্রতিনিধিঃ

mostbet

পবিত্র ঈদুল ফিতর ও আগামী ২৫শে জুলাই ইউ পি নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৪ নং বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মোঃ আশরাফ আলী ফকির। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে ছুটে যাচ্ছেন বড়াইলের প্রতিটি মানুষের ঘরে ঘরে। এলাকাবাসী সুত্রে জানা যায়,  আশরাফ আলী ফকির দীর্ঘ দিন যাবত বড়াইলবাসীর পাশে রয়েছেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে রয়েছে তার সরব উপস্থিতি। যেকোনো অসহায় মানুষের বিপদে সবার আগেই হাজির হন এই আশরাফ আলী ফকির। ছোট বড়, আবাল বৃদ্ধ বণিতা সবার কাছেই এখন এক ভরসার নাম আশরাফ আলী ফকির। তার সাথে আমাদের প্রতিনিধির সাথে সাক্ষাৎ এর চৌম্বক অংশ তুলে ধরা হল।

প্রাইভেট ডিটেক্টিভ : আপনি কেন আওয়ামীলীগ এর রাজনীতি করেন?
আশরাফ আলী ফকির : আওয়ামীলীগ একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।  এই আওয়ামীলীগ এর কল্যানেই এসেছে আমাদের স্বাধীনতা। বাঙালী জাতির জনক বংগবন্ধু শেখ মজিবর রহমান সেই ৭ ই মার্চ যদি স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে হয়ত আজও আমরা পরাধীন জাতি হিসেবেই থাকতাম। সেই আদর্শ নিয়েই এই আওয়ামীলীগ এর সাথে থাকা।
প্রাইভেট ডিটেক্টিভ : আপনার এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে বলুন?
আশরাফ আলী ফকির : আসলে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বর্ণনা আমার পক্ষে দেয়া অসম্ভব। কারন এমন কোন যায়গা অবশিষ্ট নেই যেখানে এই সরকারের অবদান নেই। এবং বিশেষ করে মাননীয় সংসদ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাহেবের হস্তক্ষেপে আওয়ামীলীগ এর নির্বাচনী ইশতেহার রক্ষা করা সম্ভব হয়েছে। এখন এমন কোন ওয়াদা নাই যা আওয়ামীলীগ পুরন করে নাই। শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, কমিউনিটি ক্লিনিক,  রাস্তাঘাট, আইনশৃঙ্খলা এমনকি বাংলাদেশ এর মত একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রে মাতৃত্ব ভাতাও চালু করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বললাম উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।
প্রাইভেট ডিটেক্টিভ : আগামী  ইউ পি নির্বাচন এ বড়াইলবাসী আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আপনার কোন পরিকল্পনা আছে কি না?
আশরাফ আলী ফকির : জনগন চাইলে অবশ্যই। তবে যেহেতু আমি রাজনীতি করি তাই দলের মনোনয়ন এর একটা বিষয় থেকেই যায়।  আমাদের এই জয়পুরহাট ২ আসনের কান্ডারী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম পি মহোদয় যদি মনে করেন তাহলে হয়ত জনগনের প্রত্যাশা পুরনে নির্বাচনে আসব।
প্রাইভেট ডিটেক্টিভ : ধন্যবাদ আমাদের সময় দেয়ার জন্য এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
প্রাইভেট ডিটেক্টিভ : আপনাদেরকেও ধন্যবাদ এবং বড়াইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর