April 3, 2026, 12:29 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বিএনপি তিনমাসে কী আন্দোলন করবে আমরা দেখবো: সেতুমন্ত্রী

বিএনপি তিনমাসে কী আন্দোলন করবে আমরা দেখবো: সেতুমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিকে নয় বছরে নয় মিনিটও আন্দোলনের মাঠে দেখা যায়নি, তিনমাসে  কী করবে, সেটা আমরা দেখবো।’  সোমবার কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সিএমএইচএর চেয়ে ভালো চিকিৎসা দেশে আর কোথাও নেই। সেখানে খালেদা জিয়া কেন যেতে চান না? যেতে চান না, কারণ তার চিকিৎসা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই, তাদের মাথাব্যথা হচ্ছে ঈদের পর সর্বাত্মক আন্দোলনের ঘোষণা কার্যকরের জন্য ইস্যু তৈরি করা।’

ওবায়দুল কাদের বলেন, ‘কারাগারে বেগম জিয়া ১ম শ্রেণির মর্যাদা পাচ্ছেন, কারগারে খালেদা জিয়া ব্যক্তিগত গৃহপরিচারিকা পেয়েছেন, যা পৃথিবীর কোনও কারাগারে নেই। মির্জা ফখরুল কারাগার নিয়ে যেসব কথা বলছেন, তা কি তিনি দেখেছেন? প্রমাণ ছাড়া এসব অভিযোগ গ্রহণযোগ্য নয়।’

মওদুদ আহমদকে বাড়ি থেকে মতবিনিময় করতে যেতে দেওয়া হয়নি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মওদুদ সাহেবের গণতন্ত্র মানে সকাল ১০টার মধ্যে ভোট শেষ। তিনি আন্দোলনের ইস্যু খুঁজতে গিয়ে নাটক করেছেন।’

Share Button

     এ জাতীয় আরো খবর