April 13, 2026, 8:00 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে সেরা ফ্রিল্যান্সারদের মধ্যে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন

মৌলভীবাজারে সেরা ফ্রিল্যান্সারদের মধ্যে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন

মৌলভীবাজার প্রতিনিধি

mostbet

 

মৌলভীবাজারে সেরা ফ্রিল্যান্সারদের মধ্যে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী হিসাবে স্বর্ণ পদক অর্জন করলেন শারমিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর লার্নিং এন্ড আর্নিং ডেভোলাপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী হিসাবে স্বর্ণ পদক অর্জন করেন তিনি। গত গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পেমেন্ট সিস্টেম পেপালের জুম সেবা উদ্বোধন অনুষ্ঠানে সারা দেশ থেকে লার্নিং এন্ড আর্নিং ডেভোলাপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণার্থীদের হাতে  এই পুরষ্কার তুলে দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সারাদেশ থেকে আগত ফ্রিল্যান্সারদের মধ্যে ১৭টি সম্মাননা দেয় । এর মধ্যে ২টি জাতীয় ও ১৫টি বিভাগীয়। জাতীয় ২টিই সম্মাননা পান র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের প্রশিক্ষণার্থী চট্টগ্রামের রায়হান মাহমুদ ও মৌলভীবাজারের শারমিন আহমেদ। বিভাগীয় পর্যায়ে সম্মাননা পাওয়া র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের অন্যান্য প্রশিক্ষণার্থীরা হলেন- রাঙ্গামাটি জেলার শুভঙ্কর চাকমা, ব্রাক্ষ্মণবাড়িয়ার সীরাত রাজ্জাকী ও সুনামগঞ্জের মোবারক হোসেন। বিভাগীয় পর্যায়ে সম্মাননা পাওয়া অন্য প্রশিক্ষণার্থীরা হলেন- ঢাকা বিভাগের সাদিয়া সুলতানা, বাপ্পা শর্মা, ময়মনসিংহ বিভাগের মো. আলামীন হোসাঈন, আফরিনা ফারজিন নওরিন, রাজশাহী বিভাগের তানজিমা আক্তার, মো. মুজিবুল হক, রংপুর বিভাগের সাফিনা আক্তার, এসএম ইমরান ইসলাম, খুলনা বিভাগের বিশ্বজিৎ অধিকারী, মৌরিন রহমান, বরিশাল বিভাগের নিকর সিকদার ও সুলতানা রাজিয়া পলি। স্বর্ণ পদক অর্জনকারী শারমিন আহমেদ মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকার ছমির আহমেদ এর মেয়ে। পরিবার ও আত্মীয়স্বজন তার এই সাফল্যে আনন্দিত ।

Share Button

     এ জাতীয় আরো খবর