April 2, 2026, 9:13 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

কারাগারে নয়, খালেদা জিয়া আছেন কসাইখানায়: গয়েশ্বর

কারাগারে নয়, খালেদা জিয়া আছেন কসাইখানায়: গয়েশ্বর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া কারাগারে নয়, আছেন কসাইখানায়। তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অথচ কারাকর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য কোনো কর্ণপাতই করছে না। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, খালেদা জিয়া হচ্ছেন ‘মাদার অব ডেমোক্রেসি’। তাকে রাজনৈতিকভাবে কারাগারে পাঠানো হয়েছে। রাজনৈতিকভাবে এটার মোকাবেলা করা হবে। জিনজিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ নিপুন রায়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি বদিউজ্জামান বাবুল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ। এসময় প্রতিজন দুস্থদের মধ্যে একটি মুরগি, এক কেজি পোলাওর চাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, এক প্যাকেট চিনি, আধা লিটার তেল, এক কেজি আলু ও এক কেজি পিঁয়াজ বিতরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর