April 16, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

যারা দলে কোন্দল সৃষ্টি করে দলের দূর্নাম করছে তাদেরকে ছাড় দেয়া হবে না -শামীম চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী বলেছেন, ঐক্যের কোন বিকল্প নেই। যারা আওয়ামী লীগে থেকে দলীয় কোন্দল সৃষ্টি করে দলের দূর্নাম করছে তাদেরকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং ছাতক-দোয়ারার উন্নয়নে সকল নেতা কর্মীকে কাজ করে যেতে হবে। সোমবার জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় মা সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, যুক্তরাষ্ট্র ও আওয়ামী লীগ নেতা হাজী জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া সাবেক চেয়ারম্যান শামস্ উদ্দিন শিশু মিয়া নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবাব মিয়া তালুকদার সাজু, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন তালুকদার, আওয়ামী লীগ নেতা শাহিন আহমদ চৌধুরী, দেওয়ান আবুল কালাম, আপ্তাব উদ্দিন, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিক মিয়া, আওয়ামী লীগ নেতা ছুরাব আলী, এমাদুল হক এমাদ, দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিব মালদার, আওয়ামী লীগ নেতা লায়েক মিয়া তালুকদার, মুহিতুজ্জামান তালুকদার, আব্দুর রইছ মেম্বার, শাহীন মিয়া তালুকদার, রেজাউল করিম রেজা, দেলোয়ার হোসেন চয়ন প্রমূখ।

mostbet

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর