March 14, 2026, 11:26 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

৩০ বছর পর তমালিকা কর্মকার

৩০ বছর পর তমালিকা কর্মকার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একজন শিশুশিল্পী হিসেবেই তমালিকা কর্মকার সর্বশেষ বাংলাদেশ বেতারে অভিনয় করেছিলেন আজ থেকে ত্রিশ বছর আগে। এরপর তিনি ব্যস্ত হয়ে ওঠেন মঞ্চ এবং টিভি নাটকে। তমালিকা দাপুটে অভিনয়ে একই সময়ে সমানতালে ব্যস্ততায় কাটিয়েছেন মঞ্চ ও টিভি নাটকে। পাশাপাশি বেশ কিছু ভালো চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। চলচ্চিত্রে অভিনয় করে তমালিকা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রে অভিনয়ের কারণে বেতারে অভিনয়ের বেশি সময়ই পাননি এ অভিনেত্রী।

দীর্ঘ ত্রিশ বছর পর তিনি বাংলাদেশ বেতারের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। অধ্যাপক তারেক মঞ্জুরের রচনা ও সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রীর প্রযোজনায় এ নাটকটির নাম ‘রেবা ও তার বিড়াল’। ৫৬ পর্বের এই ধারাবাহিকের রেকর্ডিং-এ গেলো সপ্তাহেই অংশ নিয়েছেন তমালিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ত্রিশ বছর পর বেতারের নাটকে অভিনয় করতে গিয়ে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কত যে স্মৃতি মনে পড়ছিল ছোটবেলার ফেলে আসা সেসব দিনের। আন্তরিক কৃতজ্ঞ যারা আবারো বেতারের নাটকে কাজ করার জন্য আমাকে আগ্রহ নিয়ে ডেকেছেন। আমি কাজটি করে খুব আনন্দিত, উৎসাহিত। বেতারের শ্রোতাদের নাটকটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো। নাটকটির প্রযোজক যাত্রী জানান, আগামি মাসেই এটি বেতারে প্রচার শুরু হবে। মোবাইলেও শোনা যাবে ১০৬এফএম-এ। প্রতি পর্বে পনেরো মিনিট ব্যাপ্তির এই নাটকটি প্রতি শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। এদিকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আরণ্যক নাট্যদলের ৪৫ বছর পুর্তিতে ‘পুষ্প ও মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসব’-এ তমালিকা মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত ‘রাঢ়াং’ এবং মান্নান হীরা রচিত ও মামুনুর রশীদ নির্দেশিত ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করবেন। ‘রাঢ়াং’-এর কোরিওগ্রাফি তমালিকা নিজেই করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর