April 17, 2026, 5:13 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

সোমবার সালমা-রুমানাদের বোনাস নিয়ে সিদ্ধান্ত

সোমবার সালমা-রুমানাদের বোনাস নিয়ে সিদ্ধান্ত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের যে কোনো অবিষ্মরণীয় জয়েই কোটি টাকা বোনাস ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। সামনের দিনগুলোতে তাদের আরও ক্ষুরধার পারফরম্যান্সে উৎসাহী করার জন্যই এমন বোনাসের ব্যবস্থা করা হয়।

এশিয়া কাপে পরাশক্তি ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল অবিষ্মরণীয় এক জয় উপহার দিয়েছে। নারী এশিয়া কাপের বিগত ৬ আসরে ভারত একটি ম্যাচেও হারের স্বাদ নেয়নি। সেই ভারতকেই নাস্তানাবুদ করে ছেড়ে দিল বাংলাদেশের মেয়েরা।  গ্রুপ পর্বে ৭ উইকেটের পর ফাইনালেও ৩ উইকেটে হারিয়ে জিতে নিল প্রথম এশিয়া কাপ শিরোপা।

ছয় বারের এশিয়া কাপ শিরোপা জয়ী ভারতের বিরুদ্ধে এমন ঐতিহাসিক জয়ের পর তারাও কোটি টাকা বোনাসের জোর দাবিদার! বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। তাই কাল বিলম্ব না করে সোমবার (১১ জুন) বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার মালয়েশিয়ায় সালমাদের অবিষ্মরণীয় জয়ের পরে বিসিবিতে সংবাদমাধ্যমকে দেওয়া  এক  প্রতিক্রিয়ায় একথা জানালেন সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন,’আগামীকাল (সোমবার) আমাদের বোর্ড মিটিং আছে। ওখানে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।’

নারী দলের এই  জয়কে  বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় অর্জন উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, ‘মেয়েদের ক্রিকেটে এটা বিশাল অর্জন। সামনে ওদের আরও ভালো খেলতে এই সাফল্য আরও বেশি অনুপ্রাণিত করবে। নারী ক্রিকেটকে নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। আসলে সেভাবে ফলাফল পাওয়া যাচ্ছিল না। অবশ্যই এটা একটা বড় ধরনের প্রেরণা হয়ে থাকবে নারী ক্রিকেটের জন্য।’

রোববার মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এ ইতিহাস গড়লো টাইগ্রেসরা।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর