March 24, 2026, 1:23 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

‘ক্যাটস আই’ ছাড় দিচ্ছে ঈদপণ্যে

‘ক্যাটস আই’ ছাড় দিচ্ছে ঈদপণ্যে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শপিং, নতুন পোশাক। তাই ঈদের কেনাকাটায় আগ্রহ বাড়াতে অনলাইনে এবং স্টোরে বিশেষ অফার দিচ্ছে ‘ক্যাটস আই’। অনলাইনে ই-কমার্সভিত্তিক শপিংয়ে ক্যাটস আই পণ্যে ঈদের আগেই মিলবে সর্বোচ্চ ৬০ ভাগ ছাড়। বাড়তি হিসাবে থাকছে হোম ডেলিভারি সুবিধা এবং ভ্যাট ছাড়াই পণ্য কেনার সুযোগ। এ ছাড়াও ঈদের যে কোনো কালেকশন কেনা যাবে ১০ ভাগ ফ্ল্যাট মূল্য ছাড়ে। তবে, রবির গ্রাহকদের জন্য এ ছাড় হবে নূন্যতম ২০ ভাগ।

অনলাইন ভার্চুয়াল স্টোর বিষয়ে ক্যাটস আইয়ের পরিচালক রিয়াদ সিদ্দিকী জানান, ‘তারুণ্যের মাঝে ই-কমার্স ভিত্তিক যে কেনাকাটার প্রবণতা বাড়ছে তার অংশ হিসাবেই আমরা সচেষ্ট পণ্যের অনলাইন প্রচারণায়ও। এজন্য ক্যাটস আই অনলাইন অর্ডারে দিচ্ছে ডেলিভারিসহ মূল্যছাড় সুবিধা এবং ফেসবুকেও থাকছে পণ্যের বিস্তারিত উপস্থাপনা। পছন্দের ঈদের নতুন কালেকশন কেনা যাবে ভ্যাট ছাড়াই ১০ ভাগ কম দামে। তবে ক্যাটস আই স্টোরে এ সুযোগ থাকছে না। এদিকে, ক্যাটস আই স্টোরে রবি টেলিকমের গ্রাহকসহ নির্ধারিত ব্যাংকের কার্ডে থাকবে সর্বোচ্চ ১৫ ভাগ মূল্যছাড় সুবিধা।’

উল্লেখ্য, এবার ঈদে ক্যাটস আইয়ে আনা হয়েছে ফেব্রিক এবং ডিজাইন বৈচিত্র্যের বাবা ছেলের একই ধরনের পোশাক, বিশেষ ডিজাইনের ম্যান্ডারিন ভেস্ট, নেকলাইন ভিন্নতায় শেরওয়ানি কাটের পাঞ্জাবি, মেয়েদের প্যাটার্ন বৈচিত্র্যের সিঙ্গেল কামিজ বা টপস। নির্ধারিত কিছু স্টোরে মাত্র ৪৯৯ টাকায় মিলবে নানাবয়সী শিশুদের জন্য ঈদের পোশাকও। ক্যাটস আই এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, কক্সবাজার, বগুড়া, বরিশালের স্টোরগুলো ছাড়াও

ঘরে বসে বিশেষ ছাড়ে উৎসবের কেনাকাটা করতে লগইন করুন এই ঠিকানায়।

Share Button

     এ জাতীয় আরো খবর