March 24, 2026, 2:55 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

স্বাস্থ্যজ্জ্বল সুন্দর চুল ঈদের আগেই

স্বাস্থ্যজ্জ্বল সুন্দর চুল ঈদের আগেই

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চুল ছোট হোক বা বড়, হতে হবে সুন্দর। ঈদের আগেই সুন্দর স্বাস্থ্যজ্জ্বল, ঝলমলে ও আকর্ষণীয় চুল চান? জেনে নিন বিউটি এক্সপার্ট ওমেন্স ওয়ার্ল্ডের সিইও ফারনাজ আলমের পরামর্শ।

ফারনাজ বলেন, চুল সুন্দর রাখতে আমাদের নিয়মিত যে কাজগুলো করতে হবে:

আগা ফেটে গেলে আগে ট্রিম করিয়ে তারপর যতœ নিন। টক দই চুলের জন্য খুব ভালো। সঙ্গে একটি ডিম ও একটি লেবুর রস মিলিয়ে চুলে দিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

যদি চুল পড়া শুরু হয়, তাহলে মেহেদি, পেঁয়াজের রস ও টক দই লাগান। কয়েক দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

মেথি গুঁড়া ২ চা চামচ, ২ চা চামচ অলিভ অয়েল ১টি ডিম, ভিটামনি ই ক্যাপসুল ১টি, টক দই ৩ চা চামচ। সব উপাদান মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সারারাত প্যাকটি মাথায় মেখে রেখে, পরদিন শ্যাম্পু করে ফেলুন। ঈদের আগে দু’বার ব্যবহারেই পেয়ে যাবেন স্বাস্থ্যজ্জ্বল সুন্দর চুল।

চুলের পরিচর্যার পাশাপাশি প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত ও কম তেল-মসলাদার খাবারের দিকে নজর দিন। রমজানে শরীরে পানির ঘাটতি দেখা দেয়, ইফতার থেকে সেহরির( সন্ধ্যা থেকে ভোর রাত) সময়ের মধ্যে পর্যপ্ত পানি ও শরবত পান করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর