April 13, 2026, 3:07 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে: মওদুদ

উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে: মওদুদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিরপেক্ষ নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির এই নেতা। মওদুদ বলেন, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করুন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটার কোনো নরম বা ওই যে ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। কারণ, আমরা জানি কোনো ফ্যাসিবাদী সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে উৎখাত করা যায় না। সরকার খালেদা জিয়াকে মানসিকভাবে কষ্ট দিয়ে জাতীয় নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্যেই তাঁর জামিন বিলম্ব করছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ। সাবেক এই আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি খালেদা জিয়ার মামলা খারিজ চায় না, জামিন চায়। খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা সরকারের হীনম্মন্যতার পরিচয়ই বহন করে বলেও মন্তব্য করেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন বিশেষ আদালত। এরপর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাঁকে সেখানেই রাখা হয়েছে। এ মামলায় হাইকোর্টে জামিন পান খালেদা জিয়া। তবে মামলার বাদী রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগে তাঁর জামিন আটকে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর