March 25, 2026, 3:28 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গরমে ঘামাচি থেকে দূরে

গরমে ঘামাচি থেকে দূরে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কয়েক দিনের টানা গরমে অনেকেরই শরীরে অতিরিক্ত ঘাম হচ্ছে, শরীরে চুলকানি হচ্ছে দেখা দিচ্ছে অস্বস্তিকর ঘামাচি। এই গরমে ঘামাচি থেকে মুক্তি পেতে জেনে নিন কিছু ঘরোয়া পদ্ধতি:

 

আলু

আলু পাতলা পাতলা করে স্লাইস করে ঘামাচি আক্রান্ত স্থানে ঘষুন। এতে ঘামাচি কমে যাবে ও অস্বস্তিকর চুলকানি থেকেও রেহাই পাবেন।

 

নিম পাতা

নিমপাতা বেটে শরীরে লাগিয়ে রাখুন, আধাঘণ্টা পরে ঠা-া পানিতে গোসল করে নিন। শরীরের ব্যাকেটেরিয়া দূর হবে।

 

মুলতানি মাটি

ঘামাচি দূর করতে মুলতানি মাটিও খুব উপকারী। ৪ থেকে ৫ টেবিল চামচ মুলতানি মাটি, ২ থেকে ৩ টেবিল চামচ গোলাপজল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি মেখে ১ ঘণ্টা রেখে ঠা-া পানিতে ধুয়ে ফেলুন।

 

বরফ

ঘামাচির ওপর বরফ ঘষে নিলেও উপকার পাওয়া যায়। তবে বরফে অনেকের ঠা-া লেগে যেতে পারে, যদি ঠা-ার সমস্যা না থাকে তাহলে  বরফ ঘষতে পারেন।

 

এলোভেরা

এলোভেরার জেলও ঘামাচি দূর করতে সাহায্য করে। জেল বের করে আক্রান্ত জায়গায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার ঠা-া পানিতে গোসল করে নিন।

 

এই গরমে রোজা হচ্ছে, সারাদিন পানি পান করা হচ্ছে না, শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। এদিকে ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে। প্রতিদিন ইফতারের পরে একটু বেশি করে লেবু মিশিয়ে ২ থেকে ৩ গ্লাস শরবত পান করতে পারেন। ঘামাচি দূর হবে সঙ্গে শরীরের পানির ঘাটতি পূরণ করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর