April 8, 2026, 8:29 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

সাম্পানে’ নিয়মিত তিতান চৌধুরী

সাম্পানে’ নিয়মিত তিতান চৌধুরী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

বাংলাদেশে টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এই সময়ের একটি দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাম্পান’। নাচ, গান, জাদু’সহ এই অনুষ্ঠানে আরো অনেক কিছু দেখানো হয়। আর ‘সাম্পান’ অনুষ্ঠানটি দক্ষ উপস্থাপনাগুণে বেশ ভালোই চালিয়ে যাচ্ছেন তিতান চৌধুরী। সুবিধা এখানেই যে, চট্টগ্রামেরই মেয়ে তিতান চৌধুরী। যে কারণে মাসের একটি নির্দিষ্ট সময়ে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে হয় শুধু সাম্পান’র রেকর্ডিংয়ের জন্য। আজ থেকে এক বছর আগে তিতান চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী হন।

তারপর থেকেই চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন। তবে ‘সাম্পান’র উপস্থাপনা করেই চট্টগ্রামে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছেন তিনি। তিতান বলেন, ছয় মাস যাবৎ আমি এ অনুষ্ঠান উপস্থাপনা করে আসছি। এখনকার সবাই চায় আমি যেন এটি ধারাবাহিকভাবে করি। আমারও খুব ভালোলাগে এ অনুষ্ঠান উপস্থাপনা করতে। সবমিলিয়ে ঢাকা থেকে কষ্ট করে গিয়েও সেখানে এর উপস্থাপনার বিষয়টি আমি দারুণ উপভোগ করি। এদিকে বর্তমানে তিতান তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। ধারাবাহিক তিনটি হচ্ছে শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’ ও ‘সবজান্তা শমসের’ এবং ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’। তিতান অভিনীত একমাত্র চলচ্চিত্র হচ্ছে রকিবুল আলম রকিবের ‘নগর মাস্তান’। এরপর তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি। তবে তার এখন নাটকে অভিনয়েই বেশি আগ্রহ। যে কারণে নাটকেই তাকে বেশি দেখা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর