January 13, 2026, 3:06 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

সুপারহট বিপাশাকেই আবিষ্কার করতে পারবেন দর্শক

সুপারহট বিপাশাকেই আবিষ্কার করতে পারবেন দর্শক

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet mostbet

অনেক দিন ধরেই পর্দায় নেই বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর থেকে তাকে আর নতুন কোন ছবিতে দেখা যায়নি। বরংচ স্বামীর সঙ্গেই বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন তিনি। যেন তাদের এই ভ্রমন শেষই হচ্ছিলো না। আজ সুইজারল্যান্ড তো পরের সপ্তাহে মালদ্বীপ এমন করেই কাটছিলো তাদের সময়। তবে এবার থামছেন বিপাশা।

সম্প্রতি দেশে ফিরেছেন বিপাশা। খুব শিগগিরই কাজে ফিরছেন তিনি। নতুন ছবির ব্যাপারে এরইমধ্যে কথা পাকাপাকি হয়েছে। নাম না ঠিক হওয়া এই ছবিটি নির্মাণ করছেন বিক্রম ভাট। ভাটদের প্রোডাকশনেই সব থেকে বেশি সফল হয়েছেন বিপাশা। আর তাই বিরতি নিয়ে এ  প্রোডাকশনের ছবিতেই কাজ করতে যাচ্ছেন বলে বেশ আনন্দিত তিনি। এ বিষয়ে বিপাশা বলেন, অনেকটা সময় আমি ও করণ আনন্দে কাটিয়েছি। এবার দুজনই কাজে ফিরছি। তারই ধারাবাহিকতায় বিক্রম ভাটের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছে। বরাবরের মতো এখানেও সুপারহট বিপাশাকেই আবিষ্কার করতে পারবেন সবাই। আগামি মাস থেকেই এর কাজ শুরু হচ্ছে। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার।

Share Button

     এ জাতীয় আরো খবর