April 21, 2026, 6:51 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

সুনামগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় এর আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর সহযোগিতায় জেলা ইপিআই ভবন থেকে সকাল সাড়ে ১০ টায় একটি র‌্যালী  পুনরায় জেলা ইপিআই ভবনে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ এর সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের কোল্ড চেইন টেকনিশিয়ান মোঃ ফজলুল করিম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও সভাপতি, বিএমএ ডাঃ আব্দুল হাকিম । স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার মোহাম্মদ ওমর ফারুক । প্রধান অতিথির বক্তব্যে তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি সহ আইন ও বিধি অনুসারে মোবাইল কোর্ট পরিচালনার উপর আলোচনা করেন এবং সভাপতির বক্তব্যে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তত্বাবধায়ক- ব্যবস্থাপক কে তাদের নিজ নিজ অবস্থান থেকে বিধি মোতাবেক ধূমপানমুক্ত সাইন ও সতর্কীকরণ সাইন স্থাপনের জন্য বিশেষ অনুরোধ জানান। অন্যান্যদের মধ্যে বীরমুক্তিযোদ্ধা ও বিএমএ সভাপতি ডাঃ আব্দুল হাকিম তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যদির উদাহরণ ব্যক্ত করেন। মোঃ মিজানুল হক সরকার, নির্বাহী পরিচালক, আরডিএসএ, সুনামগঞ্জ আলোচনা সভায় সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা “২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূল করতে তামাকের উপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক নীতি প্রণয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা” উদ্বৃতি করে সভায় বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় সদর হাসপাতাল এর আরএমও ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাম পদ রায়, সহকারী জেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ সহ স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মচারী, এনজিও কর্মী, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর