April 2, 2026, 2:44 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক গভীর হলেই বিএনপির বুক কাঁপে: হাছান

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক গভীর হলেই বিএনপির বুক কাঁপে: হাছান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘পাকিস্তান-প্রেম’ থেকেই বিএনপি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্ন তুলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, তাই ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক গভীর হলেই তাদের বুক কাঁপে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপি নেতাদের কথার জবাবে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় একথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, ভারতের সঙ্গে এখন বাংলাদেশ ও আওয়ামী লীগের সম্পর্ক মধুর ও গভীর। বিএনপি নেতাদের চ্যাঁচামেচি দেখে মনে হয়, ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক গভীর হলেই তাদের বুক কাঁপে। আপনাদের বুক কাঁপে, কারণ এখনও পাকিস্তানি ভাবধারা থেকে বেরিয়ে আসতে পারেননি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলে পাকিস্তানের যেমন বুক কাঁপে, তেমনি বিএনপিরও বুক কাঁপে। ভারতের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চাইছে বলে বিএনপি নেতাদের কথার জবাবে হাছান বলেন, আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। বরং বিএনপিই জনগণের কাছে যায় না, তারা অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। বিএনপি নেতাদের কাজ সকাল-বিকাল মিথ্যাচার করা। একজন নেতা সকাল ও বিকালে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করে। আর কিছু নেতারা বিভিন্ন কূটনৈতিকদের কাছে গিয়ে নালিশ করে। দুষ্টু লোকে বিএনপিকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে। দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি একাদশ সংসদ নির্বাচন থেকে সরে পড়ার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা। বিএনপি ভোট থেকে পালানোর জন্যই এখন নানা রকম কথাবার্তা বলছে, পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। দয়া করে ভোট থেকে পালাবেন না, এবার সংসদ নির্বাচন থেকে পালিয়ে গেলে আগামীতে দেশ থেকেও পালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অভিনেত্রী অরুণা বিশ্বাস, রফিকুল ইসলাম রনি, জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

Share Button

     এ জাতীয় আরো খবর