April 20, 2026, 4:16 pm

mostbet

বীরগঞ্জে বন্দুক যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী ডলার সাবদারুল নিহত

তোহাকুল ইসলাম(UPDI)বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে রেবের সাথে বন্দুক যুদ্ধে জেলার অন্যতম মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ডলার সাবদারুল (৪৭) নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে রেব ১৩ এর সদস্যরা বীরগঞ্জের মরিচা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় অভিযান চালালে বন্দুক যুদ্ধে ডলার সাবদারম্নল নিহত হয়। বন্দুক যুদ্ধের সময় সাবদারুলের সাথে থাকা ৪/৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় ঘটনা স্থল থেকে বিপুল পরিমানে মাদক দ্রব্য, বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। ২ জন রেব সদস্য আহত হয়েছে বলে রেব দাবি করেছেন। ঘটনার সত্যতা স্বিকার করেছেন রেব ১৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব।
নিহত ডলার সাবদারুলের বাড়ি বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাও গ্রামে। তার পিতার নাম মৃত মজিবর রহমান।
জানাগেছে, ডলার সাবদারুলের বিরম্নদ্ধে বীরগঞ্জ থানা সহ বিভিন্ন থানা সহ বিভিন্ন স্থানে প্রায় ২০/২২টি মাদক, ডলার, অস্ত্র সহ বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ ২৪ এপ্রিল বীরগঞ্জ থানার পুলিশ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করে আদালতে প্রেরন করেছিলো।
প্রাইভেট ডিটেকটিভ/২৭মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর