April 13, 2026, 8:39 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগেই হেপাটাইটিসের প্রকোপের কারণে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছিলেন স্থানীয় গভর্নর। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর থেকে পাঁচ শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত। এরমধ্যে অনেকেই বাস্তুহারা। লিভার আক্রান্ত করা হেপাটাইটিস এ মূলত খাবার ও দৈহিক মিলনের মাধ্যম ছড়ায়। বিগত ২০ বছরে এটাই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ হেপাটাইটিসের মহামারি।

এ ব্যাপারে সান দিয়াগো কর্মকর্তারা জানাচ্ছেন, স্যানিটেশনের অভাবে গৃহহীনদের মধ্যে এ রোগ ছড়াচ্ছে বেশি। ইতোমধ্যে জীবনুনাশক ব্লিচ দিয়ে সড়ক পরিষ্কার রাখা হচ্ছে সেইসাথে হাতধোঁয়ার আলাদা স্টেশান বসিয়ে এ রোগ মোকাবেলার প্রাথমিক পদক্ষেপ নেয়া হয়েছে।

জানা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাশাপাশি সান ফ্রান্সিসকোর সান্তা ক্রুজ ও লস এঞ্জেলস কাউন্টিতেও এ রোগ ছড়িয়ে গেছে। সেখানকার কর্মকর্তারা জানাচ্ছেন, তারা ইতোমধ্যে কয়েক হাজার গৃহহীন মানুষকে প্রতিষেধক দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর