March 7, 2026, 11:43 pm

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান – রমেশ চন্দ্র সেন এমপি

মনজুনুর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

pin up pinup

সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সংগঠনের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ মানেই জনগণের সংগঠন। আর এই জনগণের সংগঠন দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। সরকারের এই উন্নয়নমূলক কর্মকান্ড বাধা সৃষ্টি করার জন্য একটি মহল কাজ করছে। সেই অপশক্তিকে পরাজিত করতে হবে। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সেই চেতনাকে বুকে ধারণ করে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি মানুষ তাঁর ধর্ম যেন নির্বিঘ্নে পালন করতে পারে সেদিক আমাদের লক্ষ্য রাখতে হবে। রমেশ সেন বলেন, আমাদের আওয়ামী লীগ সরকারের কারণে বাংলাদেশ হয়েছে উন্নয়নশীল দেশ; আর এটা দেখে কুচক্রি মহল ইর্ষান্বিত হচ্ছে। কারণ তারা বাংলাদেশকে কখনো উন্নয়নশীল দেশ হিসেবে দেখতে চায়নি; তারা সব সময় বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সবসময় ভেবেছে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে গিয়েছে।
ইফতার মাহফিলে অন্যান্যের বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর