February 10, 2026, 5:30 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

বিএনপিকে নোংরা রাজনীতি না করার পরামর্শ হানিফের

বিএনপিকে নোংরা রাজনীতি না করার পরামর্শ হানিফের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপিকে দেশের স্বার্থে মাদক নিয়ে নোংরা রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছে। যখন আইন-শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে দেশের মানুষের মধ্যে স্বস্তি এসেছে তখন বিএনপির পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্যে দিয়ে মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। বিএনপি যে দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গলজনক কিছু চাই না এটা আরেকবার প্রমানিত। বিএনপির বক্তব্যে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়ার কৌশল। এটা জাতির জন্য খুবই দু:ভাগ্যজনক। গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সরকার মাদক বিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করছে -বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একফোঁটা পানিরও চুক্তি হয়নি -মির্জা ফখরুলের এমর মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, প্রধানমন্ত্রী পৃথিবীর যে দেশেই রাষ্ট্রসফরে গিয়েছেন ফিরে এসে তিনি সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে দেশবাসিকে সব জানিয়েছেন। এজন্য তার ফিরে আসা পর্যন্ত মির্জা ফখরুলকে অপেক্ষা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর