March 8, 2026, 12:27 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে রাজনীতি তুলে দেওয়া যাবে না: তারারা

কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে রাজনীতি তুলে দেওয়া যাবে না: তারারা

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সন্ত্রাস দমন করতে গেলে আগে নিজেকে সন্ত্রাসমুক্ত করতে হবে মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে রাজনীতি তুলে দেওয়া যাবে না। স্বচ্ছ রাজনীতিবিদদের হাতে রাজনীতি তুলে দিতে হবে। গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তারানা হালিম বলেন, দীর্ঘ নয়বছর আপনাদের পাশে ছিলাম। আপনাদের উন্নয়নে কাজ করেছি। আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি। তিনি বলেন, যে মানুষটি নিজের উন্নয়নের কথা না ভেবে, মানুষের উন্নয়নের কথা ভাবেনÑ আমি মনে করি তাকে দিয়েই জনগণের কাজ হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো নিজের কথা ভাবেননি। সেজন্য দেশের উন্নয়ন হয়েছে। পরে দুপুরের দিকে তথ্য প্রতিমন্ত্রী নাগরপুর উপজেলার ধুবড়িয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, প্রেস ক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সহ-সম্পাদক আবদুল আলিম, কেএম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মো. শহিদুল হক এলিস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ, নাগরপুর সরকারি কলেজের ভিপি আল মামুন, এজিএস মো. হৃদয় মিয়া প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর