March 15, 2026, 6:02 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

গোপালগঞ্জে গৃহশিক্ষিকাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে গৃহশিক্ষিকাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গোপালগঞ্জে এক তরুণী গৃহশিক্ষিকাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে তার মা অভিযোগ করেছেন। নিহত খাদিজা (২৩) জেলার টুঙ্গিপাড়া উপজেলার পূর্ব গিমাডাঙ্গা গ্রামের হোসেন সিকদারের মেয়ে। টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল কবীর বলেন, টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের বিএ শেষ বর্ষের ছাত্রী খাদিজা প্রতিবেশী শেখ নাসির ওরফে ঝন্টুর ছেলেমেয়েকে প্রাইভেট পড়াতেন। নাসিরের স্ত্রী মিতুর অভিযোগ, তার ননদজামাই মিন্টুর সঙ্গে খাদিজা ফোনে কথা বলেন। তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে বুধবার বিকেলে মিতু ও খাদিজার ঝগড়া হয়। পরে আবার মিটমাটও হয়। বাড়িতে ডেকে নিয়ে খাদিজাকে ইফতার করান মিতু। এর কিছুক্ষণ পর খাদিজা অসুস্থ হন। অপবাদ দেওয়ায় খাদিজা বিষ খান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চার ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে তিনি জানান। তবে খাদিজার মা মাবিয়া বেগমের অভিযোগ, মিতু ইফতারের মধ্যে বিষ দিয়ে আমার মেয়েকে হত্যা করেছে। ঘটনার পর নাসির ও মিতুসহ বাড়ির সবাই ঘরে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছেন বলে তিনি জানান। নাসির মোবাইল ফোনে বলেন, আমার স্ত্রী ও বোনের সঙ্গে খাদিজার ঝগড়া হয়েছিল ঠিকই, তাকে কেউ বিষয় খাওয়ায়নি। সে নিজেই বিষ খেয়েছে। খাদিজা অনেক ভাল মেয়ে ছিল। অপবাদ দেওয়ায় সে নিজেই বিষ খেয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জানিয়ে ওসি এনামুল বলেন, অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খাদিজা যেহেতু মিতুর ঘরে ইফতার করেছেন, বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর