April 14, 2026, 2:54 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪, আহত ১৫

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪, আহত ১৫

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত শুলা এলাকায় এ হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার গণমাধ্যম কেন্দ্রের দেওয়া বিবৃতি অনুযায়ী, সাকলাউইয়া পার্কের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করার পর সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে ‘বেশ কয়েকজন বেসামরিক’ হতাহত হন। হামলার ধরনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) লক্ষণ থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ২০১৭ সালের ডিসেম্বরে সুন্নি এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে ইরাক। অধিকাংশ ক্ষেত্রে আইএসের পরাজয় ঘটলেও জঙ্গিগোষ্ঠীটি এখনও দেশটিতে সক্রিয় আছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের আশপাশে ছোট ছোট সেলের মাধ্যমে নিজের তৎপরতা বজায় রেখেছে গোষ্ঠীটি। এরা প্রায়ই বিচ্ছিন্ন হামলা পরিচালনা করে থাকে। চলতি মাসের প্রথমদিকে বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তারমিয়াতে প্রাণঘাতী এক বন্দুক হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

Share Button

     এ জাতীয় আরো খবর