March 8, 2026, 12:53 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কোটা সংস্কারের নামে দেশে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মামুনসহ নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদেরর দাবিগুলো হল- জামায়াত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও দলের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ রাখতে হবে, কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধীদের মধ্যে যারা সরকারি চাকরিতে বহাল থেকে দেশের উন্নয়ন ব্যহত করছে ও সরকারবিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, যুদ্ধাপরাধীদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে, ২০১৩,২০১৪ ও ২০১৫ সালে যারা পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা, ছাত্র, যুবক, শিশু, নারীসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং আগুন সন্ত্রাস সৃষ্টি করে বেসরকারি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্নকারী এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাষ্ট বা জেনোসাইড ডিনায়ের ল’ এর আদলে আইন প্রণয়ন করে বিচারের ব্যবস্থা করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর