March 25, 2026, 2:38 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যুবরাজের বিরুদ্ধে নির্যাতন মামলা ভাইয়ের সাবেক স্ত্রীর

যুবরাজের বিরুদ্ধে নির্যাতন মামলা ভাইয়ের সাবেক স্ত্রীর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিতর্কের মুখে ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং। ছোট ভাই জোরাওয়ার সিংয়ের প্রাক্তন স্ত্রী আকাংশা শর্মার করা মামলায় যুবরাজের নামও রয়েছে। মানসিক ও আর্থিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতের টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন-১০ এর প্রতিযোগী আকাংশা শর্মার দাবি, যুবরাজের পরিবারের ‘নির্যাতন’ সহ্য করলেও তিনি কোনো হস্তক্ষেপ না করে নিরব দর্শকের ভূমিকায় ছিলেন।

মামলায় যুবরাজ, জোরাওয়ার ও তাদের মা শবনম সিংকে আসামি করা হয়েছে। গুরুগ্রাম পুলিশ ইতোমধ্যেই যুবরাজের পরিবারের কাছে নোটিশ পাঠিয়েছে। আদালতে আগামি ২১ অক্টোবর শুনানি হওয়ার কথা রয়েছে। অনলাইন পোর্টাল ‘স্পটবয়ই’র কাছে পারিবারিব সহিংসতা মামলার বিষয়টি নিশ্চিত করেন আকাংশার আইনজীবী সোয়াতি সিং। তার দাবি, আকাংশার শাশুড়ি ও স্বামী তাকে সন্তান নেওয়ার জন্য চাপ দেয়। ‘মানসিক ও আর্থিক নির্যাতনের’ দিকটিও এতে তুলে ধরা হয়েছে। যেখানে যুবরাজের পরিবারের এসব নির্যাতনে ভোগার সময় যুবরাজকে ‘নীরব দর্শক’ হিসেবে দেখানো হয়েছে। ২০১৪ সালে গুরুগ্রাম শহরের মেয়ে আকাংশা শর্মাকে বিয়ে করেন যুবরাজের ছোট ভাই জোরাওয়ার। টিভি শো ‘বিগ বস’ চলাকালীন আকাংশা প্রকাশ করেন, তাদের সংসার জীবন টিকে মাত্র চার মাস। তাকে হয়রানি ও নির্যাতনের ইঙ্গিতও দেন। গত বছর এ দম্পতি আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) করে।

Share Button

     এ জাতীয় আরো খবর