April 13, 2026, 8:03 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভোলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

রাকিব হোসেন ভোলা প্রতিনিধি:

mostbet

ভোলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশকে মারধরের অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

অপরদিকে, ভোলার শান্তিপূর্ণ রাজনৈতিক সহঅবস্থানকে উদ্দেশ্যমূলক নষ্ট কারার অভিযোগ তুলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ ও ওসি (তদন্ত) মনির হোসেন মিয়ার দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা বিএনপি।

আজ বিকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এই দাবি জানান। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সম্পাদক মাজাহারুল ইসলাম, বিএনপির নেত্রী অধ্যক্ষ খালেদা খানম, বিলকিস জাহান মুনমুন, রিগারুন্নাহার রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে পুলিশ জানিয়েছে, বিএনপির র‌্যালি থেকে হামলা চালিয়ে পুলিশের ২টি গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় পুলিশের ড্রাইভার জসিম উদ্দিন, ফোরকান তালুকদার ও এসআই ওবায়দুল হককে মারধর করা হয়। এঘটনায় ৫৭ জনের নামে ও অজ্ঞাত ২৫০-৩০০ জনের নামে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় আজ রবিবার বিকাল পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর